ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ব্র্যাড লাইটক্যাপ। ছবি: সংগৃহিত
টেকলাইফ

ওপেনএআই থেকে বিদায় নিলেন অল্টম্যানের দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড লাইটক্যাপ

শেয়ারবাজারে আসার (আইপিও) জোর প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই। ধারণা করা হচ্ছে, শেয়ারবাজারে এলে প্রতিষ্ঠানটির বর্তমান ৮৫২ বিলিয়ন ডলারের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ঠিক এমন এক আইপিও উন্মাদনার মাঝেই বড় ধাক্কা খেল স্যাম অল্টম্যানের কোম্পানি। পদত্যাগ করেছেন ওপেনএআইয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও অল্টম্যানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্র্যাড লাইটক্যাপ।

২০১৮ সালে ওপেনএআইতে যোগ দেওয়া লাইটক্যাপ সম্প্রতি কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের এই ‘তিক্ত-মধুর’ বিদায়ের কথা জানান। তিনি জানান, এখন তিনি সম্পূর্ণ নতুন কিছু শুরু করতে চান। তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআইয়ের বৃহত্তর মিশনে কাজ চালিয়ে যাবেন।

ওপেনএআইকে একটি গবেষণাগার থেকে পুরোদস্তুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের অন্যতম কারিগর ছিলেন লাইটক্যাপ। মাত্র ১৮ মাসের মধ্যে তার নেতৃত্বেই কোম্পানির বিপণন টিমের কর্মীসংখ্যা ৫০ থেকে বেড়ে ৭০০ ছাড়ায়।

তার বিদায়ে সিইও স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআইয়ের আইডিয়া যখন সবার কাছে ‘পাগলামি’ মনে হতো, ব্র্যাড তখন সেটি বুঝেছিলেন। তাকে ছাড়া আজ আমরা এই অবস্থানে আসতে পারতাম না।

তবে শুধু লাইটক্যাপই নন, সাম্প্রতিক সময়ে ওপেনএআই ছেড়েছেন আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এ তালিকায় আছেন ভিডিও টুল ‘সোরা’র প্রধান বিল পিবলস, বিজ্ঞান উদ্যোগের প্রধান কেভিন ওয়েল, সেফটি সিস্টেম প্রধান জোহানেস হেইডেকসহ অনেকেই।

এত শীর্ষ কর্তার হঠাৎ বিদায়ের একক কোনো কারণ না থাকলেও এর পেছনে কোম্পানির অগ্রাধিকার পরিবর্তনকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওপেনএআই এখন তাদের সোরা বা অন্যান্য ছোট প্রকল্প থেকে সরে এসে মূলত এন্টারপ্রাইজ এআই ও কোডিংয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা