ছবি: সংগৃহিত
টেকলাইফ

৩ টন বোমার শক্তি নিয়ে আজ চাঁদে আছড়ে পড়বে রকেটের ধ্বংসাবশেষ

সান নিউজ ডেস্ক

মহাকাশে ভেসে থাকা মানুষের তৈরি একটি রকেটের পরিত্যক্ত অংশ আজ বুধবার (৫ আগস্ট) চাঁদের পৃষ্ঠে আঘাত হানতে যাচ্ছে। গবেষকদের ধারণা, প্রায় পাঁচতলা ভবনের সমান আকারের এই ধ্বংসাবশেষ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে চাঁদে আছড়ে পড়বে। সংঘর্ষের শক্তি হবে প্রায় ৩ টন টিএনটি বিস্ফোরণের সমান।

গবেষকরা জানিয়েছেন, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশটি চন্দ্রযান মহাকাশে পাঠানোর পর এক বছরের বেশি সময় ধরে কক্ষপথে ঘুরছিল। পরে চাঁদের অভিকর্ষ বলের কারণে এটি ধীরে ধীরে চাঁদের দিকে ধাবিত হয়।

মহাকাশবিজ্ঞানীদের ধারণা, রকেটের এই অংশটি চাঁদের আলোকিত অঞ্চলের আইন্স্টাইন গহ্বরের কাছে আঘাত হানবে। এর ফলে চাঁদের পৃষ্ঠে প্রায় ২৭ মিটার চওড়া এবং ৫ মিটার গভীর নতুন একটি গহ্বর তৈরি হতে পারে।

টেক্সাস ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম জো জানান, সংঘর্ষের পর তৈরি হওয়া ধূলিকণা ও ধ্বংসাবশেষের মেঘ চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ৭৫ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক বেঞ্জামিন ফার্নান্দো বলেন, সংঘর্ষের সময় তৈরি হওয়া আলোর ঝলকানি এক সেকেন্ডেরও কম সময় স্থায়ী হতে পারে। তবে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ ও পৃথিবী থেকে কয়েক মিনিট পর্যন্ত উৎক্ষিপ্ত ধূলিকণা পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।

তবে চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় এই সংঘর্ষের কারণে পৃথিবী বা ভবিষ্যতের মানব মহাকাশ অভিযানের জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ‘লুনার রিকনসাইস্যান্স অরবিটার’ ব্যবহার করে সংঘর্ষের আগে ও পরের ছবি সংগ্রহ করবে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এ ঘটনা ভবিষ্যতে মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে আরও সামনে নিয়ে এসেছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা