টেকলাইফ

ফরমুলা ওয়ান ছাড়ছে হোন্ডা

সান নিউজ ডেস্ক :

২০২১ সালে অনুষ্ঠিতব্য ফরমুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসরে ইঞ্জিন সরবরাহকারী হিসেবে শেষবারের মতো অংশ নেবে হোন্ডা। যেসব যন্ত্রাংশ দিয়ে তারা এফ ওয়ান ইঞ্জিন বানাতো, সেগুলো পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নে ব্যবহৃত হবে বলে জানিয়েছে জাপানের জনপ্রিয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি।

শুক্রবার (০২ অক্টোবর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে হোন্ডার প্রধান নির্বাহী তাকাহিরো হাচিকো জানিয়েছেন, এ সিদ্ধান্ত গত সেপ্টেম্বরেই নেয়া হয়েছিল। তারা আর ফরমুলা ওয়ানে ফিরবেন না।তিনি বলেছেন, এটি করোনাভাইরাস মহামারির ফলাফল নয়, বরং কার্বনমুক্ত লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ মাত্র।

অন্য গাড়ি নির্মাতাদের মতো হোন্ডাও পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর নতুন যানবাহন তৈরিতে ঝুঁকেছে। করোনা মহামারির মধ্যে এ প্রক্রিয়া আরও বেগবান হয়েছে। কারণ বেশিরভাগ গাড়িনির্মাতাই নতুন মডেলের, বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর গাড়ি নিয়ে জোরেশোরে বাজারে ফিরতে চাচ্ছে।

২০১৫ সালে ফরমুলা ওয়ানে ফিরেছিল জাপানি ব্র্যান্ড হোন্ডা। আর গতবছর থেকে তারা রেডবুল রেসিং টিমকে ইঞ্জিন সরবরাহ শুরু করেছিল।কিন্তু এখন প্রতিষ্ঠানটি বলছে, তারা এফ ওয়ান ইঞ্জিন তৈরির জিনিসগুলো ব্যাটারি ও ফুয়েল সেলের মতো জিরো-এমিশন (শূন্য কার্বন নিঃসরণ) প্রযুক্তির উন্নয়নে ব্যবহার করবে।

রেডবুল টিমের প্রিন্সিপাল ক্রিশ্চিয়ান হর্নার এক বিবৃতিতে বলেছেন, আমরা জানি এই সিদ্ধান্তে পৌঁছানো হোন্ডা মোটর কোম্পানির জন্য কতটা কঠিন ছিল। আমরা বুঝি এবং এর পেছনের কারণকে সম্মান করি।হোন্ডা তাদের প্রথম গণহারে উৎপাদিত শতভাগ ব্যাটারিচালিত গাড়ি হোন্ডা-ই বাজারে ছাড়ছে এ সপ্তাহেই। এছাড়া, ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের উৎপাদিত দুই-তৃতীয়াংশ গাড়ি নতুন-জ্বালানিনির্ভর হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
সূত্র: রয়টার্স

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা