ছবি: সংগৃহীত
টেকলাইফ

টেকসই ড্রাইভিংয়ে বিওয়াইডি’র নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষ স্থানীয় নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ি ও পাওয়ার ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বিশ্বের সর্বপ্রথম গাড়ি নির্মাতা হিসেবে ৭০ লাখ তম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) ডেনজা এন৭ তৈরি করেছে।

আরও পড়ুন: দুর্দান্ত সব ফিচার নিয়ে গ্যালাক্সির নতুন চমক!

চীনের জিনান কারখানায় এ গাড়ি উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরেকটি যুগান্তকারী মাইলফলক অর্জন করলো। ২০২১ সালে মে মাসে বিওয়াইডি ১০ লাখ এনইভি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে। পরবর্তী ১৮ মাসের মধ্যে এই সংখ্যা প্রায় ৩ গুণ ছাড়িয়ে যায়।

পরের ৯ মাসের মধ্যে এ সংখ্যা ৫০ লাখ অতিক্রম করে যায়। সেখান থেকে পরের ৭ মাসের মধ্যে বিওয়াইডি ৭০ লাখের মাইলফলক পেরিয়ে যায় এবং শক্তিশালী এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইনের সক্ষমতা দেখায়।

২০২৩ এ বিওয়াইডি’র এনইভি’র সম্মিলিত বাৎসরিক বিক্রির পরিমাণ হয় ৩০ লাখ ২০ হাজার ইউনিট, যা এনইভি বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বিশ্বের নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে যায়। এর বিস্তৃত ব্র্যান্ড পোর্টফোলিও থেকে নানান মডেল ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিক্রির ক্ষেত্রে শীর্ষ স্থান অর্জন করে।

আরও পড়ুন: ফ্ল্যাগশিপ মডেল নিয়ে দেশে বিওয়াইডি’র যাত্রা শুরু

বিওয়াইডি খুব দ্রুত নিজেকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যায় এবং বাংলাদেশসহ বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে ২ লাখ ৪০ হাজার ইউনিট নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি বিক্রি করে, যা বছরে ৩৩৭ শতাংশ বৃদ্ধি পায়।

ফলে প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনইভি’র ক্ষেত্রে শীর্ষ চীনা রফতানিকারকের স্বীকৃতি অর্জন করে।

এ পর্যন্ত থাইল্যান্ড, ব্রাজিল, উজবেকিস্তান ও হাঙ্গেরিতে উৎপাদন সুবিধার ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ ছাড়াও বিশ্বের ৬৪টি দেশ ও অঞ্চলে বিওয়াইডির নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি পৌঁছে গেছে।

আরও পড়ুন: কম্পিউটারের কাজ করবে আইপ্যাড

এ বছর বিওয়াইডি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর অফিসিয়াল অংশীদার হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়িকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে।

সামনের দিনগুলোতে বিওয়াইডি আন্তর্জাতিক বাজারে এর পণ্য, প্রযুক্তি ও উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে স্থানীয়করণ কৌশল বাড়াতে ও তা আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অটোমোটিভ খাতকে আরও পরিবেশ নির্ভর করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা