ছবি : সংগৃহিত
খেলা

দেশে ফিরেছেন চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক: সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে।

আরও পড়ুন: আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন যুব টাইগাররা।

গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়ে আজ (সোমবার) মাহফুজুর রহমান রাব্বির দল বিকেল সাড়ে ৪টার দিকে দেশের মাটিতে পা রেখেছে।

জানা গিয়েছিল- ক্রিকেট দলের সাথে দেশে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে।

আরও পড়ুন: তিন ফরম্যাটেই থাকছেন সাকিব

সেখানে বিসিবি সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলেও এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব টাইগাররা। আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে বাংলাদেশ ২৮২ রানের বড় লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।

আরও পড়ুন: আশা জাগিয়ে টাইগারদের হার

এবার পুরো আসরেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারিয়েছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সর্বোচ্চ ফেভারিট দল ভারত। তাদের বিপক্ষেও বাংলাদেশ অনায়াসী জয় পায়। অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাতও। ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও হালকাভাবে নেয়নি তরুণ ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই শিবলী-রাব্বিরা জয় ছিনিয়ে আনেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা