সংগৃহীত ছবি
খেলা

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫৬ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুক্রবার যথারীতি সকাল ৯টা ১৫ মিনিটে তৃতীয়দিনের খেলা শুরু হবে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বুধবার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়েই দিয়েছে মিগজাউম।

আরও পড়ুন : ১৭২ রানেই শেষ বাংলাদেশ

বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়াব্যাট করতে নামার কথা ছিল কিউই ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের।

কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : সাকিবের বার্ষিক আয় কত

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা