সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে যাবার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে শক্তিশালী দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পর নেদারল্যান্ডসের কাছে হারের লজ্জা পায় এবারের বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকা। হতাশাজনক হারের পরও ভেঙ্গে পড়েনি প্রোটিয়ারা। এরপর টানা তিন ম্যাচ জিতে নেয় বাভুমা-মার্করামরা।

আরও পড়ুন : ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের গত আসরের রার্নাসআপ নিউজিল্যান্ডের এবারের মিশনটাও শুরু হয় দুর্দান্তভাবে। প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলো তারা। পঞ্চম ম্যাচ থেকেই পথ হারায় কিউইরা। ভারতের কাছে হারের পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও লুঙ্গি এনগিডি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা