সংগৃহীত ছবি
খেলা

সাকিবকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে হঠাৎ চোট পেয়ে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এমনকী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও শঙ্কা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জানা যায়, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।

তার জায়গায় দলের অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন : ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

এদিকে, সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।

গেল কয়েক দিন ধরে সাকিব ও তামিম ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

আরও পড়ুন : মাশরাফিকে অধিনায়ক করলে ভক্তরা খুশি হবে

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসেবে আর মাত্র ৬ দিন বাকি বৈশ্বিক এই আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা