সংগৃহীত
খেলা

হার দিয়ে শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আগের ম্যাচেই। আজ ফিলিপাইনের বিপক্ষে থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও বাংলাদেশ হেরেছে।

আরও পড়ুন: কন্যার বাবা হলেন মুশফিক

বাংলাদেশ ফিলিপাইনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোলশুন্য ড্রয়ে সমতা রেখেছিল। জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা মধ্য বিরতির ১১ মিনিট পরই পিছিয়ে পড়ে। ফিলিপাইন ৫৬ মিনিটে পেনাল্টি থেকে লীড নেয়। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশের ০-১ গোলের হার দিয়ে বাছাই টুর্নামেন্ট শেষ হয়।

টুর্নামেন্টের বাছাই পর্বের ৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ গোল হজম করেছে মিন্টুর দল বিপরীতে একবারও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। বাংলাদেশ দেশ ছাড়ার আগে বাছাই পর্ব পার হওয়ার আশা ব্যক্ত করলেও বাস্তবে এর ধারে-কাছেও ছিল না। গ্রুপের ৪ দলের মধ্যে ৩ ম্যাচ হেরে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। গত আসরে শীর্ষ কোচ মারুফুল হক অনেক সময় নিয়ে অনুশীলন করিয়েও সফল হয় নি, এবার মিন্টুও ব্যর্থ হলেন। মিন্টুর দলে অনেক সামর্থ্য ও যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় ছিলেন জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ততায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা