ছবি: সংগৃহীত
খেলা
জুজুৎসু চ্যাম্পিয়নশীপ

তাজিকিস্তান যাচ্ছেন ভোলার তাসফিয়া-তানহা 

ভোলা প্রতিনিধি: আগামী ২২-২৬ আগস্ট তাজিকিস্তানের রাজধানী আস্তানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপ " প্রতিযোগিতা। এতে অংশ নিতে যাচ্ছে ভোলার ইকরামুল তাহসিম ও তাসফিয়া ইসলাম তানহা।

আরও পড়ুন: সুখবর দিলেন শান্ত

উক্ত প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে। স্বর্ণ জয়ের উদ্দেশ্যে বাংলাদেশের ৭ জন প্রতিযোগীসহ মোট ১০ জনের ১ টি দল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আগামী ২০ আগস্ট তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে।

উক্ত ৭ জন প্রতিযোগীর মধ্যে ২ জন কসমো স্কুল, বনশ্রী ক্যাম্পাসের শিক্ষার্থী ইকরামুল তাহসিম (অষ্টম শ্রেণি) এবং তাসফিয়া ইসলাম তানহা (৭ম শ্রেণি) চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে তাজিকিস্তানে যাচ্ছে।

আরও পড়ুন: নেইমারের আল হিলালে বোনো

ইকরামুল তাহসিম এবং তাসফিয়া ইসলাম তানহা ২ জনেই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়ার মোঃ মনিরুজ্জামান মনিরের সন্তান।

তাদের বাবা মোঃ মনিরুজ্জামান মনির জানান, তার দুই সন্তান বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এই অর্জনের জন্য সে ও তার পরিবারের সকলে খুবই আনন্দিত।

তাদের পরবর্তী সাফল্য কামনায় সকলের নিকট থেকে মেয়েদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

আরও পড়ুন: মনোবিদ নিয়োগ দিল বিসিবি

জুজুৎসু অ্যাসোসিয়েশন-এর সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেন, বাংলাদেশের সব জায়গায় খেলাটি ছড়িয়ে দিতে পারলে আরও ভালো ভালো খেলোয়াড় আমরা পাবো। বিশ্ব পর্যায়ের আমরা ভালো ফলাফল পাবো।

জুজুৎসু অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন বলেন, আমাদের খেলোয়াড়রা খুব ভালো প্রশিক্ষণ নিয়েছে। তাই আমরা আশা করি,
বিশ্ব পর্যায়ে এরা অনেক ভালো ফলাফল অর্জন করবে।

আরও পড়ুন: এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

এই খেলোয়াড়দের বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও ক্রিয়া পরিষদ সচিব উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা