ছবি-সংগৃহীত
খেলা

দুই ম্যাচ দেখে দলকে মাপা উচিত না

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাটিতে সবশেষ ৮ বছরে এক ইংল্যান্ড ছাড়া কোনো দলের কাছেই ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এই সময়ে টাইগাররা হারিয়েছে ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত দলকে। তাইতো বর্তমানের এই দলকে নিয়ে দেশের ক্রিকেট প্রেমিদের উচ্চাকাঙ্ক্ষা। অথচ সেই দলটাই কিনা এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিরিজ খোয়ালো আফগানিস্তানের কাছে! চলমান এই সিরিজে এমন পারফরম্যান্সের পর তাই সমালোচনার মুখে টাইগাররা।

তবে এই সিরিজ দিয়ে বাংলাদেশকে মাপতে চান না বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তিনি মনে করেন, লম্বা সময়ের পারফরম্যান্স হিসেব করেই বাংলাদেশ দলকে মাপা উচিত। এক-দুই ম্যাচ দেখে কোনো মন্তব্য করা উচিত না।

আরও পড়ুন : ভারতে দল পাঠাতে নারাজ পাক ক্রীড়ামন্ত্রী

পোথাস বলেন, 'শেষ দুই ম্যাচে তাদের (বাংলাদেশ দলের) পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না, আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে পরিমাপ করছি। আমরা ভুলে যাচ্ছি, আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কি করেছে।’

তিনি আরো বলেন, 'আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।'

আরও পড়ুন : ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। সাম্প্রতিক অতীতে তারা ভালো পারফর্ম করেই দলে আসলেও আফগান স্পিনারদের বুঝতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাদের। অবশ্য পোথাস এসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ।

তার ভাষ্য, 'উন্নতি এত দ্রুত হয় না। সময় লাগবে। আমাদের দলে অনেক তরুণ ব্যাটার আছে যারা আরও ১০-১৫ বছর খেলবে। ব্যাপারটা রোমাঞ্চকর। পুরো বিশ্বই ওদের বিপক্ষে খেলতে সংগ্রাম করে। মিডলসেক্সে আমি মুজিবের সাথে কাজ করেছি। উইকেটরক্ষক হিসেবে পেছনে দাঁড়িয়েছিলাম। আমিও উইকেটের পেছন থেকে তার বল বুঝতে ঝামেলায় পড়েছি। ওয়ার্ন বা মুরালির সেরা সময়ও নয়। তারা অন্য মাত্রায় আছে। এ কারণে লিগগুলোতে রহস্যময় স্পিনারদের এত দাম ওঠে।'

আরও পড়ুন : আফগানিস্তানের সিরিজ জয়

এদিকে সমালোচনার জন্ম দিয়েছে সাত নম্বর পজিশনও। কেননা এই পজিশনে খেলার জন্য যোগ্য দাবিদার হিসেবে বেশ কয়েকজনের নাম ওঠে এসেছিল। তবে তাদের মধ্যে থেকে আফিফ হোসেনের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু হতাশ করলেন এই ব্যাটার।

প্রথম ওয়ানডেতে ৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে গোল্ডেন ডাক খেয়েছেন তিনি। তারপরও আফিফের কাঁধে ভরসার হাত রাখলেন পোথাস। তিনি বলেন, 'এই প্রশ্ন নির্বাচকদের জন্য, আমার জন্য না। আফিফ দুইটা ম্যাচ খেলেছে। আমরা যদি শুধু পরিবর্তনের চিন্তা করি তাহলে এটা খেলোয়াড়দের উপর চাপ তৈরি করবে। ৭ নম্বর পজিশন দলের ভারসাম্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচকরা কি ভাবছে এই প্রশ্ন তাদের করা উচিৎ। রান না করে আউট হলে বিশ্বের কোনো ব্যাটারই বলবে না সে খুশি। আমি ব্যাটার আফিফকে নিয়ে শতভাগ খুশি।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা