ছবি : সংগৃহিত
খেলা

বাবরের সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক বাবর আজমের ব্যাটে বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজে নিউজিল্যান্ডের টানা দ্বিতীয় হার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস ১৫৪ রানে থেমেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৩৮ রানে জয় পেয়েছে।

শনিবারের (১৫ এপ্রিল) এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাবর আজমরা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান।

আরও পড়ুন : খরুচে মোস্তাফিজ, পঞ্চম হার দিল্লির

গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেম পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। শুধু সিদ্ধান্ত নিয়েই বসে থাকেননি, নিজের সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে, তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক।

পাকিস্তানের বিখ্যাত উদ্বোধনী জুটি এদিন স্বরূপে দেখা দেয়, জ্বলে উঠেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দু'জনেই খেলতে থাকেন সাচ্ছন্দ্যে, তবে তিন অংকের ঘর স্পর্শ করা হয়নি জুটিতে। ৬৫ বলে ৯৯ রান তুলে ভাঙে উদ্বোধনী জুটি। ৩৪ বলে ৫০ রান করে ফেরেন রিজওয়ান।

আরও পড়ুন : হাকিমির সব সম্পদ মায়ের, বিপাকে স্ত্রী

পাকিস্তান দলীয় সংগ্রহ ৯৯ রানে থাকতেই আরো একটা উইকেট হারায়, আর পরের ৬ রান যোগ করতেই আরো ২ উইকেট হারায় তারা। সব মিলিয়ে বিনা উইকেটে ৯৯ রান থেকে ১০৫ রানে পৌঁছুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। সাইম আইয়ুব ও ফখর জামান ফেরেন ০ রানে, ২ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাটে।

তবে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তান ফের পথ খুঁজে পায়, পথ দেখান অধিনায়ক বাবর স্বয়ং। হাত খুলে খেলতে থাকেন তিনি, তাকে সঙ্গ দেন ইফতেখার আহমেদ। দু'জনের অপরাজিত জুটিতে যোগ হয় ৪৪ বলে ৮৭ রান।

আরও পড়ুন : ‘ধন্যবাদ’ বলে চলে গেলেন সালাউদ্দিন

ইফতেখার আহমেদ ১৯ বলে ৩৩ ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে বাবর অপরাজিত থাকেন ১১ চার ৩ ছক্কায় ৫৮ বলে ১০১ রান করে। পাকিস্তানের স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৯২ রান।

১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটি স্বপ্ন দেখালেও পাওয়ার প্লে শেষ হতেই ভাঙে সেই জুটি, দলীয় ৪৪ রানের মাথায় ১৯ রান করে আউট হন টম লাথাম। আর ৮ রান যোগ হতেই আরেক ওপেনার চাঁদ বোস ফেরেন ইমাদ ওয়াসিমের শিকার হয়ে। এরপর উইল ইয়ং ও মার্ক চাপম্যান মিলে হাল ধরেন দলের।

আরও পড়ুন : আপিল করবেন বাফুফে সেক্রেটারি

তবে সেই ইনিংস বড় হয়নি, ২৩ বলে ৩৩ রান যোগ হতেই ফেরেন ইয়ং; তাকে ফেরান হারিস রউফ। পরের ওভারে এসে এবার জোড়া উইকেট তুলে নেন রউফ, ফেরান ডেরিয়েল মিচেল ও জিমি নিশামকে। নিজের শেষ ওভারে এসে রাচিন রাবিন্দ্রকেও নিজের শিকার বানান এই পেসার।

দুজনের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। ২৭ রানে ৪ উইকেট নেন রউফ। আগের ম্যাচেও ৪ উইকেট পেয়েছিলেন তিনি। সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন : বাফুফে সেক্রেটারি নিষিদ্ধ!

তবে নিজের মতো করেই চাপম্যান খেলতে থাকেন। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪০ বলে ৬৫ রানে। আর নিউজিল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে।

পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম, জামান খান ও শাদাব খান পান একটা করে উইকেট। সিরিজের তৃতীয় ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামেই সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা