ছবি-সংগৃহীত
খেলা

বৈশাখী শুভেচ্ছা জানালেন তামিম-লিটনরা

স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০। তাকে স্বাগত জানাতে, উদযাপন করতে সমগ্র বাঙালী জাতি এক কাতারে। এমন দিন উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও।

বৈশাখের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তামিম-লিটনরা। প্রাণের উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন দেশবাসীর সঙ্গে।

আরও পড়ুন : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। একই ঢংয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিমও।

এদিকে, আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন লিটন দাস। সেখান থেকেই নতুন বছরে সবার জন্য শুভকামনা জানালেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

লিটন নিজের ফেসবুকে লিখেছেন, আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

এছাড়া টাইগার ওপেনার সৌম্য সরকার লিখেছেন, চির নতুন রে দিলো ডাক, এসো হে বৈশাখ। বাংলা নববর্ষের শুভেচ্ছা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা