খেলা

ব্রাজিলিয়ান তারকা আলভেজ গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভুল সংশোধন করা হবে

গত ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক তরুণী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার মুখপাত্র বলেছেন, আসলে এ রকম কিছুই ঘটেনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

বার্সেলোনার আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আলভেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।

ইউরোপা প্রেসের উদ্ধৃতি দিয়ে ফোর্বস লিখেছে, মোসোস দি’এসকুয়াদ্রা কাতালান পুলিশ ৩৯ বছর বয়সী এই ফুটবলারকে গ্রেফতার করে বার্সেলোনার আদালতে নিয়ে গেছে। সেখানে বিচারকের সামনে তাকে তোলা হবে। বিচারক সিদ্ধান্ত দেবেন যৌন হয়রানির তদন্ত চলাকালীন আলভেজকে জামিন দেওয়া হবে নাকি কারাগারে রাখা হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স

গত সপ্তাহে আন্তেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে নাইট ক্লাবে এ ধরনের কোনো ব্যবহার করার কথা অস্বীকার করেন তিনি।

তিনি বলেন, ‘আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে…আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব?’

আরও পড়ুন: ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

প্রসঙ্গত, গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন বার্সেলোনা কিংবদন্তি আলভেজ । এই ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে যান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে সাফল্য আছে তার। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে সর্বোচ্চ শিরোপা (৪৩টি) জয়ের রেকর্ড করেছেন তিনি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা