ছবি-সংগৃহীত
খেলা

স্বপ্ন অবশেষে সত্যি হলো

সান নিউজ ডেস্ক: ২০২২ সালকে কোনোমতে ভুলে যেতে পারবেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

কারণ সদ্য বিদায়ী বছরের ১৮ ডিসেম্বর, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্বপ্ন সত্যিকরে বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে নিয়েছিলেন মেসি।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মেসি জানান, একটি বছর শেষ হল যা আমি কখনো ভুলব না। যে স্বপ্ন আমি সবসময় তাড়া করেছিলাম অবশেষে তা সত্যি হল।

আরও পড়ুন: মানুষের কল্যাণে কাজ করছে সরকার

মেসি লিখেছেন পরিবার, বন্ধুরা না থাকলে এই শিরোপার কোন মানে হতো না, তবে এই শিরোপার কোন মানে হতো না যদি না এই শিরোপা জয়ের উৎসব আমার অসাধারণ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম। বারবার ব্যর্থ হওয়ার পরও যদি আমার বন্ধুরা আমাকে সমর্থন দিয়ে না যেতেন। এছাড়া সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।

তিনি আরও লিখেছেন, যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল। আশা করছি, সবার জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আমার একটি বিশাল আলিঙ্গন।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চাই

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর ট্রফির স্বাদ গ্রহণ করে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পরেছিল মেসিরা।

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটো গোল্ডেন বল জয়ের কীর্তি গড়লেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছেন তিনি।

আর্জেন্টিনার ইতিহাসে তৃতীয়বার কোনো খেলোয়াড় গোল্ডেন বল জিতেছেন। ১৯৮২ সালে এই পুরস্কার চালু হওয়ার পর ১৯৮৬ বিশ্বকাপজয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা জিতেছিলেন এই পুরস্কার। অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লাভস' জিতেছিলেন। ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারে কোম্যানের শট ফিরিয়ে দেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা