কিংবদন্তি পেলে
খেলা

কিংবদন্তি পেলের রাজকীয় ক্যারিয়ার

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আরও পড়ুন: পেলের প্রতি তারকা ফুটবলারদের শ্রদ্ধা

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলের নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড।

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিল দলে অভিষেক হয় পেলের। এরপর ব্রাজিলের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। এরমধ্যে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ তিনটি বিশ্বকাপ জেতেন পেলে।

চারটি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোল করেন পেলে। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি রেকর্ড গড়ার আগে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল+ অ্যাসিস্ট করার রেকর্ড ছিল পেলের। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ গোল ও বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে পেলের। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপে গোল ও বিশ্বকাপ জেতেন তিনি। তার এই রেকর্ড এখনও কেউ ভাঙ্গতে পারেননি।

আরও পড়ুন: কিংবদন্তি পেলে আর নেই

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপের সেমি-ফাইনালে হ্যাটট্রিক এবং ফাইনালে করেছিলেন জোড়া গোল। এরপর ১৯৬২ সালের বিশ্বকাপে এক ম্যাচ খেলে ইনজুরির কারণে আর খেলা হয়নি পেলের। তবে ব্রাজিল বিশ্বকাপ জেতায় সেটি পেলের জয় হিসেবেও বিবেচিত হয়।

এরপর ১৯৭০ সালের নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন পেলে। ফাইনালে গোল করে ইতালিকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জয় করেন পেলে। সেইসঙ্গে জুলেরিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল।

নিজের ক্লাব ক্যারিয়ারে বেশির ভাগ সময় কাটিয়েছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাস্তোসে। ক্লাবের হয়ে প্রায় ১৮ বছর খেলেছেন তিনি। সাস্তোসের হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোল করেন পেলে। ক্যারিয়ারের শেষ দিকে নিউ ইয়র্ক কসমসের হয়ে দুই বছর খেলেন ফুটবল সম্রাট।

ক্যারিয়ারে হাজারের বেশি গোল করা পেলের ফিফা স্বীকৃত অফিশিয়াল গোলের সংখ্যা ৭৫৭টি। পেলের হিসেবে ক্যারিয়ারে তার করা গোলের সংখ্যা ১২৮৩টি। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল নিয়ে এখনও তিনিই দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

আরও পড়ুন: পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৯৯ সালে পেলেকে 'অ্যাথলিট অব দ্য সেঞ্চুরি' হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০০০ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) পেলেকে বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি দেয়। এছাড়াও তিনি ফিফার 'প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি' খেতাব অর্জন করেন। পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা