খেলা

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

সান নিউজ ডেস্ক: আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে দারুণ ফাইনালে যাওয়ার লড়াইয়ে এসে কিলিয়ান এমবাপ্পে-গ্রিজম্যানদের সামনে পড়েই থেমে গেছে তাদের গর্জন।জমজমাট লড়াই শেষে মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স।

আরও পড়ুন: আরেকটি তারার বিদায়

আল বায়াত স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন থিও হার্নান্দেজ ও কোলো মুয়ানি। ১৮ ডিসেম্বর আইকনিক লুসাইলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ট্রফি ধরে রাখার মিশনে লড়বে উড়তে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

এই বিশ্বকাপে এটিই মরক্কোর প্রথম হার। আগের ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় আর ১টিতে ড্র করেছে। এর আগে তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপপর্বে, পর্তুগালের বিপক্ষে। নিজেরা আক্রমণ করলেও আসলে ফ্রান্সের আক্রমণের সঙ্গে পেরে ওঠেননি তারা।

ফেবারিটের তকমা লাগিয়ে বিশ্বকাপে আসা ফ্রান্স শুরুটাও করে স্বপ্নের মত। থিও হার্নান্দেজের বা পায়ের দারুণশটে ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করল মরক্কো।

এই টুর্নামেন্টে অন্যতম সেরা খেলোয়াড় ফ্রান্সের এমবাপে। তিনি তাঁর ঝলক দেখিয়েছেন ম্যাচ জুড়েই। দ্বিতীয় গোলটি তার পাসেই হয়েছে। বক্সের মধ্যে তিন জন ডিফেন্ডারের মাঝে বেরিয়ে গিয়ে কুনালের উদ্দেশ্যে বল ঠেলেন৷ অনেকটা ফাঁকায় দাড়ানো কুনালে প্লেসিংয়ে গোল করতে ভুল করেননি।

শেষ পর্যন্ত এই ব্যবধানেই শেষ হাসি হাসে ফ্রান্স। মরক্কো হারলেও তারা লড়েছে দারুণভাবে। ফিনিশিংয়ে অভাবে শুধু গোলটা হয়নি। ম্যাচে ফরাসিরা আক্রমণ করেছে ১৪টি, যার মধ্যে দুটি অনটার্গেট শট, সেই দুটিই গোল। অন্যদিকে মরক্কো ১৩টি আক্রমণ করে, ২টি অনটার্গেট শটই ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

২০১৮ বিশ্বকাপ যেখান থেকে শুরু করেছিল সেখান থেকেই যেন এই বিশ্বকাপ শুরু করে এমবাপেরা৷ দুর্দান্ত খেলেই আবারো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা