জাপান-ক্রোয়েশিয়া লড়াই শুরু
খেলা

জাপান-ক্রোয়েশিয়া লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়া নাকি এশিয়ার পরাশক্তি জাপান, কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে কারা? আল জানোব স্টেডিয়ামে সোমবার (৫ ডিসেম্বর)) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটির শেষে মিলবে সে উত্তর।

আরও পড়ুন : দ. কোরিয়ার বিপক্ষে মাঠে নামছেন নেইমার

এবারের বিশ্বকাপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার পরাশক্তি জাপান নাম লিখিয়েছে দ্বিতীয়পর্বে। প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানোর পর কোস্টারিকার কাছে ১-০তে হেরে গেলেও শেষ ম্যাচে স্পেনকে ধরাশায়ী করে তারা। জেতে ২-১ গোলে।

অপরদিকে গতবারের বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া তিন ম্যাচে মাত্র একটিতে জয় আর দুই ড্র নিয়ে এসেছে শেষ ষোলোতে। প্রথম ম্যাচে তাদের গোলশূন্য রুখে দেয় মরক্কো। পরের ম্যাচে কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে দিলেও শেষ ম্যাচে আবার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেন লুকা মদ্রিচরা।

জাপানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সমানে সমান পরিসংখ্যান ক্রোয়াটদের। এর আগে তিনবারের দেখায় একটি জয় ক্রোয়েশিয়ার, জাপান জিতেছে একটি, একটি ম্যাচ হয়েছে ড্র।

আরও পড়ুন : এমবাপের ঝলকে কোয়ার্টারে ফ্রান্স

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুখোমুখি প্রথম দেখায় ক্রোয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়েছিল জাপান। সর্বশেষ দুই দেখাই বিশ্বকাপে। ১৯৯৮ বিশ্বকাপে জাপানকে ১-০ গোলে হারায় ক্রোয়াটরা। ২০০৬ বিশ্বকাপে হয় গোলশূন্য ড্র।

তার মানে ১৬ বছর পর আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল। যেহেতু নকআউট ম্যাচ, যারা হারবে, তারাই বাদ পড়বে। এমন কঠিন এক পরীক্ষা দুই দলের সামনে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা