লিওনেল মেসি
খেলা

আর ভুল করা যাবে না

সান নিউজ ডেস্ক: মেক্সিকোর বিপক্ষে বাঁচামরার লড়াই জিতে বিশ্বকাপে টিকে রইলো আর্জেন্টিনা। ম্যাচের পর লিওনেল মেসি বলেছেন, আর কোনো ভুল করতে চান না তারা।

আরও পড়ুন: বিচার চাইতে হাইকোর্টে সালাম মুর্শেদীর মেয়ে

মেসি বলেন, আজ আর্জেন্টিনার জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমি সবাইকে একই কথা বলি, তারা যেন সবসময় আমাদের ওপর বিশ্বাস রাখে। যা করার দরকার ছিল, আজ আমরা তাই করেছি। আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না। আমাদের জিততে হতো, যাতে সবকিছু আমাদের নিজেদের হাতে থাকে।

বাঁচামরার ম্যাচেও প্রথম ভাগটায় ছন্নছাড়া ছিল দল, স্বীকার করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, প্রথমার্ধে যেভাবে দরকার ছিল, আমরা সেভাবে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে যখন আমরা মনকে শান্ত করতে পারলাম, আমরা আরও ভালো খেলতে শুরু করলাম।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ সোমবার

মেসি আরও বলেন, আমরা এখন হাল ছাড়তে পারি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমাদের আর কোনো ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। অনেকে তাদের প্রথম বিশ্বকাপ খেলছে। এটা কোনো অজুহাত নয়। আমরা সেদিন ভালো খেলিনি।

প্রসঙ্গত, সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে হট ফেবারিট আর্জেন্টিনা। এখন তাদের জন্য প্রতিটি ম্যাচই নকআউট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি। এতে হারলে বা ড্র করলেও বিদায়ের শঙ্কায় পড়ে যেতো দুইবারের চ্যাম্পিয়নরা।

এমন ম্যাচে প্রথমার্ধে ছন্নছাড়া থাকলেও বিরতির পর মেসির নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ২-০ গোলের জয় নিয়ে বাঁচিয়ে রাখে নকআউটের স্বপ্ন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা