বিশ্বকাপ
খেলা

ওয়েলসকে কাঁদিয়ে জয়ে ফিরল ইরান

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইনজুরির সময়ের নাটকীয়তায় ৩ মিনিটে ২ গোল করে ওয়েলসের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে ইরান। তবে ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া ইরানের বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা বেঁচে থাকলো ২-০ গোলের দুর্দান্ত এই জয়ে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে যান চলবে জানুয়ারিতে

বিশ্বকাপে টিকে থাকতে বাঁচামরার লড়াই ছিল ওয়েলস ও ইরানের। শুক্রবার দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ে।

ম্যাচের নির্ধারিত সময়ে দুর্দান্ত ফুটবল খেলে ইরান। ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

আরও পড়ুন: আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে নেওয়া জোরালো শটে গোল নিশ্চিত করেন রুজবেহ চেশমি। ঠিক তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রামিন।

খেলার শেষ সময়ে জোড়া গোল খেয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়া ওয়েলস প্রতিশোধের কোনো সুযোগই পায়নি। যে কারণে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলেও পরাজয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে মানুষের মনও বদলে যায়

এই জয়ে 'বি' গ্রুপের দুইয়ে উঠে এসেছে ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও ইরান এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ইংলিশদের পেছনে রয়েছে। অন্যদিকে ১ ড্র ও এই হারে ১ পয়েন্ট নিয়ে ওয়েলস গ্রুপের তলানিতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা