খেলা

কে রক্ষক, কে ভক্ষক

স্পোর্টস ডেস্ক: ফুটবল ম্যাচে অনেক সময়ই পিছিয়ে থাকা দলের গোলরক্ষককে গোলবার ছেড়ে সামনে এগিয়ে খেলতে দেখা যায়। ম্যাচের শেষদিকে আক্রমণের গতি বাড়ানোর জন্য এমনটা করে থাকেন তারা। কিন্তু এবার জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যা করলেন তা রীতিমতো অবাক করার মতো কাণ্ড।

আরও পড়ুন: স্পেনে বিধ্বস্ত কোস্টারিকা

ম্যানুয়েল ন্যুয়ের এবং সুইচি গোন্ডা। জার্মানি এবং জাপানের গোলরক্ষক। দু’জনকেই দেখা গেল একই গোল পোস্টের নিচে। কাতার বিশ্বকাপে বুধবারের ম্যাচে দেখা গেল এমনই অদ্ভুত দৃশ্য।

জার্মানি ২-১ গোলে পিছিয়ে। জাপানের কাছে হেরেই যাচ্ছে তারা। এমন সময় যে কোনো ঝুঁকি নিতেই প্রস্তুত হবে তারা। ম্যানুয়েল ন্যুয়ার শুধু গোলরক্ষক নন, তিনি জার্মানি দলের অধিনায়কও। এ কারণে তার দায়িত্বও বেশি। সুতরাং, শেষ মুহূর্তে অদ্ভূত কাণ্ড ঘটিয়ে বসেন। একটি ফ্রি-কিকের সময় নিজের গোলপোস্ট ছেড়ে চলে আসেন জাপানের পোস্টমুখে।

শুধু তাই নয়, ফ্রি-কিকের পরও তিনি নিজের পোস্টে ফিরে যাননি। জার্মানির আক্রমণভাগে থেকে যান এবং একটি শটে হেড নিতে ঝাঁপিয়েও পড়েন জাপান পোস্টের মধ্যে। এ সময়ই দুর্লভ দৃশ্যটি ক্যামেরার লেন্সে ধরা পড়ে। এই পোস্টের নিচে দুই গোলরক্ষক। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যে, কে গোলরক্ষক আর কে গোল দিতে আসা খেলোয়াড়।

আরও পড়ুন:এবার জার্মানিকে গুড়িয়ে দিল জাপান

তবে এতোকিছুতেও কোনো লাভ হয়নি জার্মানদের। কর্নার থেকে উড়ে আসা বলটা হেড করতে মরিয়া হয়ে লাফ দিয়েও নাগাল পাননি নয়্যার। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ২০১৪ সালের চ্যাম্পিয়নদের। শেষ সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা মুখে তখন স্পষ্ট। ন্যুয়ারের নিজের পোস্ট ছেড়ে আসাতেও কোনো লাভ হলো না। গোল পেলো না জার্মানি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা