ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি এখন কাতারে

সান নিউজ ডেস্ক: কাতারে পৌঁছেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চল ঘুরিয়ে রোববার (১৩ নভেম্বর) আসল ট্রপি আয়োজক দেশটিতে নেওয়া হয়।

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে বৈশ্বিক সবচেয়ে বড় এই আয়োজন। গাল্ফ টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এদিন সন্ধ্যায় ফুটবল কিংবদন্তি মার্সেল ডেসাইলি ও কোকা কোলার ফিফা বিশ্বকাপের ব্যবস্থাপক নাজলি বারবারোগ্লু এমশাইরেবের একটি বিশেষ অনুষ্ঠানে ট্রফিটি উন্মোচন করেন।

এবারের বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় মে মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসহ অন্যান্য দেশেও এটি নেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ট্রফি অন্যান্য দেশে নেওয়ার রীতি চালু হয় ২০০৬ সালে। ট্রফি অন্যান্য দেশে নেওয়ার ফলে ফুটবল ভক্তরা এটি দেখার সুযোগ পায়। মোট ৩২ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

জানা গেছে, আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি এখন থেকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং ফিফার তত্ত্বাবধানে থাকবে।

ফিফার নিয়ম অনুযায়ী, শুধু সাবেক চ্যাম্পিয়ন ও রাষ্ট্রপ্রধানদের ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। এটি অস্থায়ীভাবে বিজয়ী দলের জন্য রাখা হয়। পরে একই ধরনের একটি ট্রফি জয়ী দলের কাছে দেওয়া হয়। অন্যদিকে আসল ট্রফি চলে যায় ফিফার কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা