খেলা

কাতারে বিশ্বকাপ আয়োজন বড় ভুল

সান নিউজ ডেস্ক: প্রথমবারের মতো মধ্যেপ্রাচ্যের দেশ হিসেবে এবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ - শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। শুরু হবে শিরোপা জেতার জমজমাট লড়াই। সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু এর মধ্যেই বোমা ফাটালেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।

আরও পড়ুন : কঠিন শর্ত মেনে ঋণ নেব না

তার মতে, কাতারের মতো ছোট দেশকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া ছিল বড় ভুল। অথচ তিনি ফিফার সভাপতি থাকা অবস্থায়ই ২০২২ বিশ্বকাপের জন্য কাতারকে মনোনীত করা হয়।

অবশ্য নিজের ভুল স্বীকার অকপটেই করেছেন সেফ ব্লাটার। সুইজারল্যান্ডের গণমাধ্যম তাগেস–আন্তসাইগারের কাছে ব্ল্যাটার বলেছেন, ‘কাতার দেশ হিসেবে খুব ছোট। ফুটবল বিশ্বকাপ অনেক বড় একটা বিষয়। কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া ভুল ছিল। সে সময়ের ফিফা সভাপতি হিসেবে আমিই এই ভুলের জন্য দায়ী।’

আরও পড়ুন : সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

২০১০ সালে ব্ল্যাটার যুগে ১৪–৮ ভোটে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বকাপের আয়োজক হয় কাতার। সে সময় বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। কখনো বিশ্বকাপে না খেলা মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশটি কী করে ৩২ দেশ নিয়ে একটি আসরের আয়োজক হয়ে গেল! তাতে বিস্ময় ছড়ায়।

এরই মধ্যে অভিযোগ উঠেছিল, ফিফার দুর্নীতিতে কাতারের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে। সেই দুর্নীতির বিষয়ে ব্ল্যাটার বলেছেন, ‘সে সময় ফিফার নির্বাহী কমিটি একটি সিদ্ধান্ত নেয়। তা ছিল বিশ্বের দুই বড় শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুন : ই-ক্যাবের মাহফুজা গ্রেফতার

তাই ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির ওই চার ভোট কাতারের পক্ষে যাওয়ায় সে প্রচেষ্টা ব্যর্থ হয়। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র নয়, হয়ে যায় কাতার। আর এটাই সত্যি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা