নেদারল্যান্ডসকে ১৭৯ রানের চ্যালেঞ্জ দিল ভারত
খেলা

নেদারল্যান্ডসকে ১৭৯ রানের চ্যালেঞ্জ দিল ভারত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২০৫ রানের টার্গেট দিয়ে ১০৪ রানের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

সেই একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ভারতকে দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছে নেদারল্যান্ডস। ২টির বেশি উইকেট তুলতে না পারলেও ভারতকে ১৭৯ রানের বেশি করতে দেয়নি ডাচরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করেছে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে লোকেশ রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত।

আরও পড়ুন : ডি/এল মেথডে জিতল আয়ারল্যান্ড

বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে সে চাপকেই এরপর জয় করেন রোহিত শর্মা, তুলে নেন অর্ধশতকও। যদিও সে তার ব্যক্তিগত স্কোরকে আরও বড় করতে পারেননি, ফিরে গেছেন ৫৩ রান করে।

রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কেহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং।

আরও পড়ুন : লঙ্কানদের উড়িয়ে দিল অজিরা

প্রথম ম্যাচের পর আজকের ম্যাচেও অর্ধশতকের দেখা পান কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে।

অপরপ্রান্তে প্রান্তে সূর্যকুমার ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। ৩ চার আর ২ ছক্কায় শেষ পর্যন্ত ২৫ বলে ৫১ করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাতেই ভারত পায় ১৭৯ রানের পুঁজি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা