খেলা

অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

পার্থ স্টেডিয়ামে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে তারা। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৫৮ রান।

ব্যাট করতে নেমে ৬ রানেই কুশাল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা ৬৯ রানের জুটি গড়ে জবাব দেন। ৭৫ রানের মাথায় ধনঞ্জয়া ফিরেন ২৬ রান করে। দলীয় সংগ্রহ শতরান ছোঁয়ার আগে ফিরেন নিসাঙ্কা। ৪০ রান আসে তার ব্যাট থেকে। এরপর দ্রুত বেশ কয়েকটা উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে সপ্তম উইকেটে চারিথ আসালঙ্কা ও চামিকা করুণারত্নে ৩৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ১৫৭ রানের সংগ্রহ দেন।

আসালঙ্কা ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। তার সঙ্গে ৭ বলে ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন করুণারত্নে।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেছে নিউ জিল্যান্ডের কাছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।

আরও পড়ুন: ফের দক্ষিণ আফ্রিকার কপাল পুড়ল

শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকসানা এবং লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা