ফাইল ছবি
খেলা

পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট

সান নিউজ ডেস্ক: পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার (১৪ অক্টোবর) মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড আর পাকিস্তান।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে পাকিস্তান

৯৭ রানে ৩ উইকেট হারানোর পর কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের ব্যাটে ভালোই এগোচ্ছিল তারা। ৩৭ রানের জুটি ভাঙে উইলিয়ামন শাদাব খানের বলে আউট হলে। ৩৮ বলে ৫৯ রান করেন তিনি।

১৮ ওভার শেষে ৪ উইকেটে স্কোর ১৫১ রান। উইকেটে জেমস নিশাম ও চাপম্যান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারলেন নিশাম। স্কোর ১৮০ হতে পারে বলে মনে হচ্ছিল। কিন্তু ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুজন বিদায় নিলেন। চাপম্যান ১৯ বলে ২৫ রান করে বাবর আজমকে ক্যাচ দেন। পরের বলে রান আউট নিশাম (১৭)। শেষ ওভারে ইশ সোধি (২) বিদায় নেন। ৭ বলে তিন রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে রানের গতি কমে যায় কিউইদের। শেষ দুই ওভারে আসে মাত্র ১২ রান।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৩ রানে থামে স্বাগতিকরা। ফাইনাল জিততে পাকিস্তানকে করতে হবে ১৬৪ রান।

আরও পড়ুন: রো‌হিঙ্গা ইস্যুতে চীন নীর‌বে কাজ কর‌ছে

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা