নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান
খেলা

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অধিনাক বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিল পাকিস্তান। হারিস রউফ-ওয়াসিমদের দুর্দান্ত বোলিংয়ের পর বাবর আজমের চমৎকার ইনিংসে কিউইদের হেসেখেলে হারাল পাকিস্তান।

আরও পড়ুন: দ্রব্যমূল্য কমতে শুরু করেছে

শনিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে এই নিয়ে টানা দুই ম্যাচে জিতল পাকিস্তান। এর আগে গতকাল বাংলাদেশকে ২১ রানে হারিয়েছিল বাবর আজমের দল।

পাকিস্তানের বিপক্ষে আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে।

আরও পড়ুন: গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

এ ছাড়া মার্ক চ্যাপম্যান ৩২ ও কেন উইলিয়ামসন ৩১ রান করেন। বাকিরা তেমন ব্যাট হাতে থিতু হতে পারেননি। ১০-এর ঘরও পার হতে পারেননি জিমি নিশাম, ইশ শোধি, মিচেল ব্রেসওয়েলরা।

বল হাতে পাকিস্তানের হারিস রউফ ২৮ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। সমান দুটি করে নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ। একটি নিয়েছেন ধানি।

জবাবে কিউইদের দেয়া লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বাবর-রিজওয়ান ৩৬ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত ৪ রান করে সাউদির বলে রিজওয়ান আউট হলে ভাঙে জুটি। এক রান পরেই বিদায় নেন শান মাসুদ। তৃতীয় উইকেটে শাদাব খানকে নিয়ে বাবর আজম গড়েন ৬১ রানের জুটি। দলীয় ৯৮ রানে শাদাব খান আউট হলেও অপরপ্রান্তে থেকে যান বাবর। শাদাব ২২ বলে ২ চার ও ২ ছয়ে ৩৪ রান করেন।

আরও পড়ুন: মন্দার দ্বারপ্রান্তে বিশ্ব

চতুর্থ উইকেটে নেওয়াজকে নিয়ে বাবর গড়েন ২৬ রানের জুটি। দলীয় ১২৪ রানে নেওয়াজ বিদায় নেন। এরপর হায়দার আলীকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন বাবর আজম। এর আগে ক্যারিয়ারের ২৮ তম অর্ধশত তুলে নেন বাবর। শেষ পর্যন্ত বাবর অপরাজিত থাকেন ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে এবং হায়দার আলী ২ বলে ১ ছয় ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১৪৭/৮ (কনওয়ে ৩৬, অ্যালেন ১৩,উইলিয়ামসন ৩১, ব্রাসওয়েল ০, চ্যাপম্যান ৩২, শোধি ২, নিশাম ৫, ফিলিপস ১৮, বোল্ট ২, সাউদি ১ ; ওয়াসিম ২০/২, রউফ ২৮/৩, ধানি ২২/১, নেওয়াজ ৪৪/২)।

পাকিস্তান : ১৮.২ ওভারে ১৪৯/৪ (রিজওয়ান ৪, বাবর ৭৯, শাদাব ৩৪, নেওয়াজ ১৬, হায়দার ১০, মাসুদ ০; বোল্ট ৪-০-২২-১, সাউদি ৪-০-২৪-১, নিশাম ৩-০-২২-০, টিকনার ৪-০-৪২-০)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা