খেলা

আইসিসির মাস সেরা সিকান্দার রাজা

সান নিউজ ডেস্ক: আইসিসি মাস সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটারের নাম সিকান্দার রাজা। ৩৬ বছরের এই অলরাউন্ডার আইসিসির আগস্ট মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এ সম্মানজনক পুরস্কার জিতেছেন রাজা। তার আগে আইসিসির এই সম্মানজনক পুরষ্কার পায়নি কোনো জিম্বাবুয়ান ক্রিকেটার।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিশেল স্যান্টনার ও ইংলিশ তারকা বেন স্টোকসকে হটিয়ে এই মুকুট নিজের মাথায় তোলেন সিকান্দার রাজা। এক মাসে তিন সেঞ্চুরি হাঁকিয়ে এই কৃতিত্বের খাতায় নাম লেখান তিনি।

মাস সেরা হয়ে রাজা বলেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আর প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে এটা আরও গৌরবের।’

আরও পড়ুন: পঙ্কজ দেবনাথকে আ’লীগের পদ থেকে অব্যাহতি

প্রসঙ্গত, আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রাজা। পরের ম্যাচেই করেন ১১৭ রান। পরে একই মাঠে ভারতের বিপক্ষে ৯৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেন রাজা।

প্রসঙ্গত, সিকান্দার রাজা বাটের জন্ম ১৯৮৬ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের ক্রিকেটার। লোগান কাপে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনার মাধ্যমে জিম্বাবুয়ের নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সিকান্দার বাট। ২০০১ সালে স্ব-পরিবারে জিম্বাবুয়ে অভিবাসিত হন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা