খেলা

অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের।

আরও পড়ুন: প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

এদিন আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। ৩.২ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ৩৫ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান দল। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ইবরাহিম জাদরান।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ব্যাটসম্যান এশিয়া কাপে এসে সুপার ফ্লপ। এশিয়া কাপে চার ম্যাচে যথাক্রমে ১০, ৯, ১৪ ও ০ রানে ফেরেন তিনি।

বাবর আজম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল মাত্র এক উইকেট।

আরও পড়ুন: আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি

উইকেটে ছিলেন দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। স্টাইকে থাকা নাসিম শাহ ফজল হক ফারুকির করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে পরপর ছক্বা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা