অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ছাড়া আর বাকি সবাই ধরাশায়ী হয়েছেন আফগানি ঘূর্ণিতে। ছবি: সংগৃহীত
খেলা

বুদ্ধির খেলায় হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে শুরু হলো গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশ দলের মিশন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে শারজায় বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ৭ উইকেটে জয়ের পেছনে বুদ্ধির খেলাটাই ছিল মুখ্য। সে লায় হেরেছে বাংলাদেশ।

চলে গেলেন মিখাইল গর্বাচেভ

ইব্রাহিম এবং নাজিবুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের তুচ্ছ করে জয় তুলে নিল আফগানিস্তান। আর তাতে এশিয়া কাপ গ্রুপ 'বি'র চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নবির দল। আর আফগানদের বিপক্ষে হোঁচট খেয়ে এশিয়া কাপ মিশন শুরু হলো টাইগারদের। বাংলাদেশের দেওয়ার ১২৮ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে মাত্র ২৮ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। পরে সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় ত্রিশের আগেই ৪ উইকেট হারিয়ে গভীর খাঁদে পড়ে যায় টাইগাররা।

ছুটির দিনেও দায়িত্ব পালনের নির্দেশ

সেখান থেকে মোসাদ্দেক সৈকতের ৩১ বলে ৪৮ রানের ঝকঝকে ব্যাটিংয়ে ১২৭ রানের মুখরক্ষা করার মতো পুঁজি জমা হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। পরে বোলিং করতে নেমে ১৪ ওভারে মাত্র ৬৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় সাকিব আল হাসানের দল।

কিন্তু শেষ ছয় ওভারে নাজিবউল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ভর করে সহজেই ম্যাচ জিতে সুপার ফোরের টিকিট বাগিয়ে নেয় আফগানিস্তান। অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ৫.৩ ওভারে ৬৯ রান যোগ করেছেন নাজিবউল্লাহ ও ইব্রাহিম। টর্নেডো ইনিংসে ১৭ বলে ৪৩ রান করেছেন নাজিবউল্লাহ।

স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

বাংলাদেশের পক্ষে সাকিব, মোসাদ্দেক এবং সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। মোস্তাফিজ ৩ ওভার বল করে ৩০ রান দিলেও পাননি কোন উইকেট, এছাড়া সাইফউদ্দিন ২ ওভার বল করে দিয়েছেন ২৭ রান।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্বে ফেরা সাকিব আল হাসান।

জয়ের পর আফগান অধিনায়ক নবী বললেন, ‘এই উইকেটের মাটি নতুন। আর এই পিচে কেউ খেলেনি। তাই আগে বোলিং করে ভালো হয়েছে। পিচ সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। বুঝতে পেরেছি পিচ কেমন আচরণ করছে। সেটা কাজে লাগিয়েই আমরা দ্রুত উইকেট নিতে পেরেছি আর প্রতিপক্ষ দলকে চাপে রাখতে পেরেছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা