ছবি: সংগৃহীত
খেলা

ভারতকে হারাল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার (২৭ জুলাই) ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি

দলের জয়ে দুটি গোলই করেছেন পিয়াস আহমেদ নোভা। টানা দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরের টেবিলে শীর্ষে উঠেছে লাল-সবুজের বাংলাদেশ।

খেলার ২৯ মিনিটে মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তাকে বাঁধা দেন। বক্সের মধ্যে জায়গা বদল করেন কয়েক সেকেন্ডর মধ্যেই। ভারতের গোলরক্ষক এগিয়ে আসলে তিনি বুদ্ধিদীপ্ততার সঙ্গে বল জালে পাঠান। তার গোলে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৫ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান ফরোয়ার্ড গুরকিরাত সিং।

আরও পড়ুন: প্রদীপের ২০, স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে স্বাগতিক দলের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পিয়াস আহমেদ নোভা গোল করে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলে। বেশ কিছু সুযোগ পেলেও গোল দিতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে বাংলাদেশ। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১৪ নির্দেশনা

বাংলাদেশ একাদশ

মো. আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), নাহিয়ান (হাসান জুম্মন নিঝুম) ও আক্কাস আলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা