উইম্বলডন শুরু সোমবার
খেলা

উইম্বলডন শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক : নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামসও রয়েছেন এ আসরে। তবু অনেক ‘নেই’-এর আক্ষেপ নিয়ে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন।

আরও পড়ুন : দেশ এগিয়ে চলছে

১৯৯৯ সালে অভিষেকের পর লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এবারই প্রথম দেখা যাবে না রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। চোটের কারণে নেই দ্বিতীয় বাছাই জভেরেভও।

নিষেধাজ্ঞা শীর্ষবাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে দর্শক বানিয়ে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে এবারের আসরে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ।

বিতর্কিত এ সিদ্ধান্তের পালটা হিসেবে বিশ্ব টেনিস সংস্থা জানিয়ে দিয়েছে, এবারের উইম্বলডনে থাকছে না র‌্যাংকিং পয়েন্ট। অর্থাৎ র‌্যাংকিংয়ে টুর্নামেন্টের পারফরম্যান্সের কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন : চালু হচ্ছে না মোটরসাইকেল

ড্রয়ের ভিন্ন অর্ধে পড়ায় পুরুষ এককের ফাইনালেই শুধু দেখা হতে পারে দুই মহাতারকা নাদাল ও জোকোভিচের।

রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ২২-এ নিয়ে গেছেন । তবে ঘাসের কোর্টের উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচই ফেভারিট। জেতার তাড়নাও তার বেশি থাকার কথা।

২০টি গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ইউএস ওপেন এবার খেলা হবে না। ফলে এ বছর গ্র্যান্ড স্লাম জেতার এটাই তার শেষ সুযোগ।

আরও পড়ুন : সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

ফেভারিট না হলেও নারী এককে আলোচনার কেন্দ্রে সেরেনা। চোট নিয়ে গত এক বছর কোর্টের বাইরে থাকায় র‌্যাংকিংয়ে ১২০৪ নম্বরে নেমে গেছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন কিংবদন্তি।

সেরেনা উইলিয়ামস এত পেছনে থেকে ফেরার টুর্নামেন্টে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারলে নতুন ইতিহাস গড়বেন। তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা নাম্বার ওয়ান ইগা সিওনতেক। ফরাসি ওপেনজয়ী পোলিশ তারকা উইম্বলডনে নামছেন টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা