কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
খেলা

কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

সান নিউজ ডেস্ক: প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে। ৫ গোলের মধ্যে দুটি গোলই করেছেন ব্রাজিলের নেইমার জুনিয়র।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির বিপক্ষে খেলতে নেমেছিল বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া। র‌্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ২৯তম। ২০০২ সালে এশিয়ার প্রথম দল হিসেবে তারা খেলেছে সেমিফাইনালও। সেই দলটাই নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে শুরুতে গোল হজম করে বসে।

৭ মিনিটে ফ্রেডের পাসে রিচার্লিসন দারুণ ফ্লিকে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন ব্রাজিলকে। এক গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া ৩১ মিনিটে সমতায় ফিরিয়েছিল। হোয়াং উই জো ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপিয়েছেন। থিয়াগো সিলভা সঙ্গে থেকেও তাকে রুখতে পারেননি।

তারপর থেকে এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল ব্রাজিল। ৩৭ মিনিটে সতীর্থের চিপ থেকে রিচার্লিসন হেড করলেও তা প্রতিহত করেন গোলকিপার। ফিরতি বলে নেওয়া শটও প্রতিহত হয়।

তবে ৫ মিনিট পর পেনাল্টি থেকে ঠিকই এগিয়ে যায় সেলেসাওরা। ভিএআর দেখে তাদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোলটি করেন নেইমার।

বিরতির পর আক্রমণের ঢেউ তোলে ব্রাজিল। একের পর এক আক্রমণ হেনে স্বাগতিকদের রক্ষণ তছনছ করে ফেলে। গোলও আসতে থাকে একের পর এক। তারই ধারায় ৫৭ মিনিটে আসে আরেকটি পেনাল্টি। আলে সান্দ্রোকে বাধা দিলে পেনাল্টি থেকে সহজেই জাল কাঁপান নেইমার।

আরও পড়ুন: ঈসা নবী দাবি

৭৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান আরও বাড়তে পারতো।পরের মিনিটে বক্সের প্রান্ত থেকে রাফিনহার জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হলে সমর্থকদের আফসোস বাড়ে। তবে ৮০ মিনিটে ভিনিসিয়ুসের হেড থেকে কুতিনহো ক্লিনিক্যাল ফিনিশিং করলে মুহূর্তেই আনন্দে নেচে উঠেন সমর্থকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দলের হয়ে পঞ্চম গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা