বাংলাদেশ সফরে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা
খেলা
বাংলাদেশ সফর

দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে গরম হয়ে উঠবে দেশের ক্রিকেট। শ্রীলঙ্কান ক্রিকেট দল ২ টেস্টের সিরিজ খেলতে ৮ মে ঢাকায় আসছে। বাংলাদেশে দীর্ঘ ৪ বছর পর তারা আসছে।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার ( ৪ মে ) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ১৮ জনের দল ঘোষণা করেছে ।

লঙ্কান নির্বাচকরা ২৩ জনের প্রাথমিক দল থেকে এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। যদিও চূড়ান্ত দল ঘোষণাতেই কাজ শেষ হয়নি। এখন ক্রীড়া মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই দলের এই সিরিজটি। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়ছেন পুতিন

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন রোশান সিলভা। কিন্তু সফরের আসতে চাইছেন না তিনি। তাইতো দলে সুযোগ পেয়ে গেলেন কামিন্দু মেন্ডিস।

প্রসঙ্গত, প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করে বাংলাদেশ। শেষ মুহূর্তে সেই ১৬ জনের সঙ্গে আরেকটি নাম যুক্ত করে বিসিবি। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

শ্রীলঙ্কা টেস্ট দল :

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এমবুলডেনিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা