শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত এবাদত
খেলা

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত এবাদত

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগ পর্বের ম্যাচে শেখ জামালের হয়ে খেলতে নেমে হাতে চোট পেয়েছেন পেসার এবাদত হোসেন। হাতে সেলাই লাগবে তার। এতে ডিপিএল শেষ হয়ে গেছে এ পেসারের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) মিরপুরে মুখোমুখি শেখ জামাল ক্রিকেট ক্লাব আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

শেখ জামালের ফিজিও সজিবুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এবাদত বোলিং করার সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন। তাকে মাঠ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন বিষয়টি আর ক্লাবের হাতে নেই। বিসিবির মেডিক্যাল বিভাগ বিষয়টি দেখছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার উপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

প্রসঙ্গত, মিরপুরে দুই দলের লড়াইয়ে আগে ব্যাট কর‍তে নামে রূপগঞ্জ। তাদের ইনিংসের ৪৯তম ওভারে নিজের অষ্টম ওভারে বোলিং করতে আসেন এবাদত।

স্ট্রাইক প্রান্তে তখন রূপগঞ্জের ব্যাটসম্যান নাসুম আহমেদ। নাসুমের সোজা ব্যাটে মারা বলটা ধরতে গিয়ে হাতে ব্যাথা পান এবাদত। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

ডিপিএলের পরই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ আছে। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ দল। এ সিরিজে চোটের কারণে দলের দুই প্রধান পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের থাকা নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে টেস্ট দলের নিয়মিত পেসার এবাদতের চোটে পড়া নতুন করে সংশয় বাড়াচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা