খেলা

ক্রিকেটকে বিদায় জানালেন টেলর

সান নিউজ ডেস্ক: চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ক্রিকেটার রস টেলর। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না তাকে।

আরও পড়ুন: পানির অপচয়রোধ ও যত্ন নেওয়ার পরামর্শ

নিউজ়িল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলেছেন সোমবার (৪ এপ্রিল)। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটিই তার শেষ ম্যাচ।

মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন বিপক্ষ দলের ক্রিকেটাররা। স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ম্যাচশেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনোমতে তাকে কান্না চাপতে দেখা যায়।

এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ঘরের মাঠে খেলার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন নিউজ়িল্যান্ডের এ কিংবদন্তি ব্যাটার।

আরও পড়ুন: প্রাথমিকে ছুটি বাড়ছে না

তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর।

এ দিন মাঠে ছিল টেলরের তিন সন্তান ম্যাকেঞ্জি, জন্টি ও অ্যাডিলেড। শেষ ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বাবাকে দেখতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় তাদের।

শুরুতে নিউজ়িল্যান্ড ব্যাট করলেও দ্বিতীয় উইকেটের জুটিতে ২০৩ রান হওয়ায় অপেক্ষার পালা বেড়ে গিয়েছিল। অবশেষে চার নম্বরে ব্যাট করতে নামেন টেলর।

তাকে ব্যাট হাতে নামতে দেখে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানান সেডন পার্কের দর্শকরা। শেষ পর্যন্ত ১৪ রান করেন টেলর। মারেন একটি ছয়ও। আবার নেদারল্যান্ডসের শেষ ব্যাটারের ক্যাচটি ধরে নিউজ়িল্যান্ডকে ১১৫ রানে ম্যাচ জিততে সাহায্য করেন বিদায়ী ব্যাটার।

টেলরকে বিদায়ী বার্তা পাঠিয়েছেন শচিন টেন্ডুলকারও। এ ক্রিকেট কিংবদন্তি গণমাধ্যমে লিখেছেন— ‘তোমার বিরুদ্ধে খেলার দারুণ অভিজ্ঞতা ভুলব না। যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলে, তা উঠতি ক্রিকেটার এবং খুদেদের কাছে প্রেরণা হয়ে থাকবে। অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

বিদায়বেলায় টেলর বলেন, ‘সবসময় চেয়েছিলাম দেশের হয়ে খেলতে। হাসিমুখে খেলে গিয়েছি। আশা করব, মাথা উঁচু করে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

প্রসঙ্গত, লুটেরু রস পৌতোয়া লোট টেলর ওয়েলিংটনের লোয়ার হাটে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। এছাড়াও তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সচরাচর তিনি রস টেলর নামেই বৈশ্বিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। যুবদের আন্তর্জাতিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলেও অধিনায়কত্ব করেছেন তিনি। বর্তমানে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দলের পক্ষ হয়ে আইপিএলে খেলছেন।

এছাড়াও তিনি ২০১৩ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের সাথে বিক্রিত খেলোয়াড়ের তালিকায় ছিলেন। ডিসেম্বর, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তিনি তার প্রথম ও নিউজিল্যান্ডের পক্ষে ১৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডাবল-সেঞ্চুরি হাঁকান।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৮ জানুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ নিউজিল্যান্ড দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ১৩ মার্চ সেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সর্বশেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে খেলায় অংশ নিয়ে নিউজিল্যান্ডের ৪র্থ খেলোয়াড় হিসেবে তিনি একদিনের আন্তর্জাতিকে ৫,০০০ রানের মাইলফলকে পদার্পণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা