খেলা

ভারত যাচ্ছেন মাশরাফি

সান নিউজ ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। মাশরাফি মুর্তজা এবার শেখ জামাল ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন। এবার অস্ত্রোপচার করাতে ভারত যাচ্ছেন জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি।

আরও পড়ুন: বিশ্বে করোনা রোগী ৪৪ কোটি ছাড়াল

বৃহস্পতিবার (৩ মার্চ) অস্ত্রোপচার করাতে ভারত যাচ্ছেন মাশরাফি । চেন্নাইতে আগামী ৯ মার্চ ছুরি-কাঁচির নিচে যেতে পারেন এই পেসার।

বুধবার (২ মার্চ) বিকেলে শেরে বাংলায় দলবদল করতে এসে সাংবাদিকদের এসব কথাই জানলেন মাশরাফি।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ভারতে যাচ্ছি। আমার অ্যাপয়েনমেন্ট নেওয়া ৯ তারিখে। আমি যাচ্ছি চারদিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দিব। ৯ তারিখ চেন্নাই যাব। সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপয়েনমেন্ট দিয়েছেন। সামনাসামনি দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের।

আরও পড়ুন: রামপুরায় অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ

তবে মাশরাফির ইচ্ছা ডিপিএল খেলে নিজের এই অস্ত্রোপচার করানোর। যদিও বিষয়টি চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করছে।

নড়াইল এক্সপ্রেস বলেন, আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু চিকিৎসক চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় হাঁটু আর গোড়ালির ইনজুরি ভোগালেও এখন মাশরাফিকে তাড়া করে বেড়াচ্ছে ব্যাক পেইন। বিপিএলে নিজেকে তৈরির সময় ব্যথা পেয়েছিলেন। সেই পিঠের ব্যথার কারণে বিপিএলেও ঠিকমত খেলতে পারেননি।

আরও পড়ুন: রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৭

এ বিষয়ে জাতীয় দলের সফলতম অধিনায়ক বলেন, আমার ব্যাক পেইন আছে একটু। সেজন্যই চিকিৎসা করাতে ভারত যাচ্ছি । ফিজিক্যালি আনফিটের ক্ষেত্রে ক্রিকেটীয় যে এক্টিভিটিজ বা অন্যান্য যেসব আছে আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। যথেষ্ট টুর্নামেন্ট ছিল না, খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাক পেইনটা পেয়েছি। ওটার চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।

এর আগে মাশরাফির সাতটি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে মাশরাফি যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা