খেলা

ব্যাটিং কোচ প্রিন্সের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ইতোমধ্যে তারা প্রিন্সের পদত্যাগপত্র পেয়েছেন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগের কথা বোর্ডকে অবহিত করেছেন। তবে এর আগেই দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইওএল) জানায়, প্রিন্স বাংলাদেশের ব্যাটিং কোচ থাকছেন না। পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছেড়েছেন প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না প্রিন্স। প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে।

গত বছর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। পরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।

সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া লম্বা সময় পরিকল্পনা করতে হয়েছে প্রিন্সেকে। এর মধ্যেই উন্নতির ছাপটা স্পষ্ট ছিল। বিশেষত লিটন দাস দারুণ ব্যাটিং করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের পর সেঞ্চুরি পেয়েছিলে নিউজিল্যান্ডের মাটিতেও। ভালো করছিলেন অন্য তরুণরাও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৫৮ রান। এই রানই মূলত গড়ে দিয়েছিল কিউইদের মাঠে তাদের বিপক্ষে প্রথম জয়ের ভিত। এর আগে প্রিন্সের স্বদেশি ওটিস গিবসনের সঙ্গেও বিসিবির সম্পর্কের অবসান ঘটে।

দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ছিল প্রিন্সের। আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের হয়ে কাজ করার অংশ হওয়ার কথা ছিল তাঁর। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা। বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন, প্রিন্স চলে গেলেও ডমিঙ্গো থাকছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা