সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)
খেলা

৪০০ উইকেট ছুঁলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ব্যক্তিগত অর্জনে আলো ছড়ালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে ৪০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

ডোয়াইন ব্র্যাভোর পর প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫ হাজার এর বেশি রান ও ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব।

এদিন ১৮তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে প্যাভিলিয়নে ফিরিয়ে এই মাইফলক ছুঁয়ে ফেলেন তিনি। এক্সট্রা কাভারে মাহমুদউল্লাহর ক্যাচ নেন ডোয়াইন ব্র্যাভো। এর মাধ্য দিয়ে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট অর্জন করেন সাকিব।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ডোয়াইন ব্র্যাভো। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৫৫৫টি উইকেট। এ ছাড়াও ব্যাট হাতে ব্র্যাভো রান করেছেন ৬ হাজার ৬৭২। ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট নিয়ে ইমরান তাহির আছেন সারিতে দুই নম্বরে। এ ছাড়া সুনিল নারাইন ৪২৫ আর রশিদ খান ৪২০ উইকেট নিয়েছেন। ৪০০ উইকেট নিয়ে এই তালিকায় ৫ নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা