ছবি: সংগৃহীত
খেলা

কোহলির বিদায় নিয়ে অনুষ্কার আবেগঘন স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর হঠাৎ করেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পদত্যাগ করেছেন। হঠাৎ তার এমন সিদ্ধান্তের জন্য হয়তো প্রস্তুত ছিলেন না তার ভক্ত-সমর্থকরা।

এদিকে তার পদত্যাগের পর বিরাটকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী অনুষ্কা শর্মা লিখেছেন- ২০১৪ সালে যখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব তিনি গ্রহণ করেন, কত না খুশি হয়েছিলেন তিনি। সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন দুজন।

হাসি মজার ছলে ধোনি সেদিন বলেছিলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প দিনের মধ্যেই তার দাড়ি সাদা হতে শুরু করেছে। সেই মুহূর্তেই হো হো করে হেসে ওঠেন সবাই। একজন মানুষ এবং অধিনায়ক হিসেবে বিরাট অনবদ্য। সেদিনের পর অনেক কিছু বদলে ছিল। বিরাট অনেক বড় হয়েছিলেন। জাতীয় দলের হয়ে বিরাট যতটা করেছেন, সেটি বলে বোঝানো সম্ভব নয়।

একজন অমায়িক সাধাসিধা মানুষ কতটা ভালো উদ্দেশ্য রাখলে আজকে এ জায়গায় পৌঁছায়, সেটি তোমায় দেখলে বোঝা যায়। মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে দেখিয়ে দিয়েছ তুমি। সবসময় মাঠে নয়, জীবনের ক্ষেত্রেও। তোমার পাশে বসে তোমায় কাঁদতে দেখেছি, কিন্তু ভাঙতে নয়, আপস করোনি কোনো ক্ষেত্রে। হাজার পরীক্ষার পরও নিজেকে প্রমাণ করার লড়াইয়ে যে খারাপ কিছু গ্রহণ করোনি, তার জন্য অনেক ধন্যবাদ এবং গর্বিত বোধ করছি।

অনুষ্কা আরও লিখেছেন, বিরাটের অবশ্যই দোষ রয়েছে, কিন্তু তার পরও তিনি কঠিন পরিস্থিতিতে শক্তভাবে দাঁড়িয়ে থেকে কাজ করে গেছেন। তার লোভ নেই, শুধু ভালো করার প্রচেষ্টা। ৭ বছরে অনেক কিছু করেছ এবং প্রত্যেকটি ভালো কিছু।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা