খেলা

বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক: সুপার কোপা দে এস্পানার এল ক্ল্যাসিকো সেমিফাইনালে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।

জমজমাট লড়াইয়ে প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে। ভিনিসিউস জুনিয়রের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা ফেরান লুক ডি ইয়ং। করিম বেনজেমা আবারও রিয়ালকে এগিয়ে নেওয়ার পর আরেক দফায় সমতা টানেন ফাতি।

আর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন ফেদে ভালভেরদে। কিং ফাহাদ স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।

অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। এরপরও হাল ছাড়েনি বার্সা। গোল শোধ করতে মরিয়া ছিলেন কাতালানরা। কিন্তু শেষ পর্যন্ত ক্লাসিকোর জয়টা পেলো রিয়ালই।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা