টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ
খেলা

আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক: টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে জিম্বাবুয়েতে সতীর্থদের গার্ড অব অনারে অবসরের আভাস দিয়েছিলেন তিনি।

বুধবার (২৪ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অনেক দিন ধরে খেলে আসা ফরম্যাটকে বিদায় বলা সহজ কাজ নয়। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি এবং বিশ্বাস করি টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।

মাহমুদউল্লাহ আরও জানান, ‘যদিও আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি, আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবো এবং সাদা বলে খেলার সময় দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে টেস্টে দেড়শ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে রিয়াদ সতীর্থদের জানিয়ে দেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ টেস্ট খেলে পাঁচটি শতক ও ১৬ অর্ধশতকের দেখা পেয়েছেন। এতে ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকও রিয়াদ। বল হাতে তার নামের পাশে আছে ৪৩টি উইকেট রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা