খেলা

স্কটল্যান্ডকে ১৭৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মার্টিন গাপটিলের ব্যাটিং তাণ্ডবে পর ১৭৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল ৫৬ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ৯৩ রান করে সাজ ঘরে ফেরেন।

বুধবার (৩ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩২তম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড।

এর মধ্যে ৪.৫ ওভারে ৩৫ রানে হারায় ২ উইকেট। সাফইয়ান শরিফের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলা এ তারকা ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

ড্যারেল মিচেল আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। চার বলে শূন্য রানে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তিনিও সেই সাফইয়ান শরিফের গতিতে বিধ্বস্ত। দলীয় ৫২ রানে আউট হন ডেভন কনওয়ে।

চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭৩ বলে ১০৫ রানের জুটি গড়েন গাপটিল। ১৮.২ ওভারে দলীয় ১৫৭ রানে আউট হন ফিলিপস। তার আগে ৩৭ বলে করেন ৩৩ রান। ফিলিপস আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হন মার্টিন গাপটিল।

একপ্রান্ত আগলে রেখে ৯৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ওপেনার। ইনিংস ওপেন করতে নেমে ১৯তম ওভারে আউট হওয়ার আগে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি কাছাকাছি চলে যান গাপটিল। কিন্তু ভাগ্য ফেবার না করায় মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গাপটিল।

শেষ দিকে ৬ বলে ১০ রান করে নিউজিল্যান্ডকে একশ সত্তোরের ওপারে নিয়েছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তেলে নিউজিল্যান্ড। সাফয়ান শরীফ ২৮ রানে নিয়েছেন দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৫ (মার্টিন গাপটিল ৯৩, গ্লেন ফিলিপস ৩৩, ড্যারিল মিচেল ১৩, জেমস নিশাম ১০*; সাফইয়ান শরিফ ২/২৮, বার্ড ওয়েল ২/৪০)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা