খেলা

ফুটবল স্টেডিয়ামে গুলি, নিহত ৪ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলবামার মোবাইলে ল্যাড-পেবলস স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। এ সময় চারজন আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছে। আহতদের মধ্যে একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৬ অক্টোবর) প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয়, ভিগল হাইস্কুল ও উইলিয়াম হাইস্কুলের মধ্যকার খেলার শেষ পর্যায়ে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে স্টেডিয়ামের পশ্চিমদিকের পথে গোলাগুলি শুরু হয়। তবে গ্যালারি কিংবা মাঠে গোলাগুলির ঘটনা ঘটেনি।

স্থানীয় পুলিশ প্রধান পল পাইন বলেন, এ ঘটনার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারও করা যায়নি। এ ঘটনা পর দুই সন্দেহভাজন একটি সাদা সেডান গাড়িতে পালিয়ে যান। তাদের মধ্যে একজন গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা