খেলা

৪ বলে ৪ উইকেট জিম্বাবুয়ের ক্রিকেটারের!

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট এক অনিশ্চিত খেলা এাঁ সবাই জানে-মানে। তবে তাই বলে চার বলে চার উইকেট! এর আগে চার বলে চার উইকেট নেয়ার কীর্তি দুবার গড়েছিলেন লঙ্কান পেসার লাসিস মালিঙ্গা। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জর্জটাউনে একবার, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যান্ডিতে টি-টোয়েন্টি সিরিজে একবার। কিন্তু এখন থেকে চার বলে চার উইকেটের কথা উঠলে মালিঙ্গার পাশাপাশি আলোচনায় জিম্বাবুয়ের নামও উঠবে নিশ্চিত। একই কাণ্ড যে কাল করে দেখিয়েছে আফ্রিকার দেশটাও।

তবে হ্যাঁ, মালিঙ্গার মতো চার উইকেটই নিজের নামে করে নিতে পারেননি ওয়েলিংটন মাসাকাজদা। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শেষ ওভারে বল করতে এসে দুই উইকেট নিয়েছেন নিজে, স্কটল্যান্ডের বাকি দুজন হয়েছেন রানআউট।

ফলে আক্ষরিক অর্থে মালিঙ্গার পাশে নিজের নাম লেখাতে না পারলেও চার বলে চার উইকেটে নেওয়ার কীর্তিতে জিম্বাবুয়ের নাম উঠেছে ঠিকই।

এডিনবার্গের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে জেতার জন্য ১৩ রান দরকার ছিল স্কটল্যান্ডের। খুব ভালোভাবেই জয়ের আশা ছিলো দলটার।

এরপরই মঞ্চে আবির্ভাব মাসাকাজদার। প্রথম চার বলেই স্কটল্যান্ডের শেষ চার উইকেট তুলে নিল জিম্বাবুয়ে। ১৯.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে স্কটল্যান্ড, ১০ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড জিতেছিল ৭ রানে।

ওভারের প্রথম বলেই রায়ান বার্লের ক্যাচ বানিয়ে সাফিয়ান শরিফকে আউট করেন মাসাকাদজা। পরের বলেই মাসাকাদজা ও শন উইলিয়ামসের কল্যাণে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্ক ওয়াট। তৃতীয় বলে আবারও সেই মাসাকাজদা-উইলিয়ামস যুগলবন্দী, এবার মাইকেল লিস্ককে উইলিয়ামসের ক্যাচ বানান মাসাকাদজা। চতুর্থ বলে উইকেটকিপার রেগিস চাকাভা ও ওয়েসলি মাধেভেরে মিলে রানআউট করেন অ্যালাসডাইর ইভান্সকে।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। তিন ওভারের মধ্যে মাত্র ২০ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর ইনিংস মেরামতের কাজ করেন অধিনায়ক ক্রেইগ ইরভাইন ও শন উইলিয়ামস। ৫২ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামস। পরে ব্যাট করতে নেমে ১২৬ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা