খেলা

আজ ফিরছে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: প্রথমবার বিদেশের মাটিতে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় অর্থাৎ সব ফর্মেটেই ট্রফি জিতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃহস্পাতিবার (২৯ জুলাই) সকালে ঢাকায় পা রাখবে টাইগাররা। মঙ্গলবার (২৭ জুলাই) শেষরাতে শুরু হয়েছে তাদের দেশে ফেরার যাত্রা। জিম্বাবুয়ের হারারে থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। স্থানীয় সময় ভোর ৪টায় (বাংলাদেশে তখন বুধবার সকাল আটটা) হারারের টিম হোটেল ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়েছে টিম বাংলাদেশের বাস।

হারারে এয়ারপোর্ট থেকে প্রথমে জোহানেসবার্গ যাত্রা। দুই ঘণ্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ বিমানবন্দরে অন্তত ঘণ্টা চারেকের বিরতি। এরপর কাতার এয়ারওয়েজে করে দোহার পথে যাত্রা শুরু হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দোহা এসে একইভাবে কানেক্টিং ফ্লাইটে তারা ফিরে আসবেন ঢাকায়।

ফ্লাইটে বিলম্ব না হলে বৃহস্পতিবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ক্রিকেটাররা। সব মিলিয়ে প্রায় ২৩ থেকে ২৪ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণ। এরপর বিমান বন্দর থেকে সোজা ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল এখানেই অবস্থান করবে। পাশাপাশি ঢাকায় এসে অস্ট্রেলিয়া দলও উঠবে হোটেল ইনটারকনে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা