খেলা

অলিম্পিকের স্বর্ণপদকে সোনা নেই!

ক্রীড়া ডেস্ক : চকচক করলেই সোনা হয় না। প্রবাদটাকে আক্ষরিক রূপ দেয়ার দায়িত্বটা যেন কাঁধে তুলে নিয়েছে অলিম্পিক কমিটি। নামে স্বর্ণপদক হলেও, সে পদকের পুরোটা যে সোনা নয়!

শুরুর দিকে অবশ্য সোনা দিয়েই তৈরি হতো অলিম্পিকের পদক। সেই প্রথা শেষবার দেখা গেছে ১৯১২ সালে। সেবার স্টকহোমে যখন গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসেছিল। সেই বছরেই শেষ বিতরণ করা হয়েছিল খাঁটি সোনার পদক! চকচক করলেই সোনা হয় না- প্রবাদটি পরের বছর থেকে মাথায় রাখার সময় এসে গেল!

কিন্তু প্রতিযোগিতাটা যখন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক, সেখানে সোনার পদক না হলেই কী যায় আসে? সেখানে পদক জয়ের সম্মানটাই তো আলাদা, বিশ্বদরবারে নিজ নিজ দেশের পারদর্শিতা প্রমাণের এর চেয়ে বড় সুযোগ কোথায় দেখবেন আপনি?

অবশ্য সোনা যে একেবারেই নেই, বিষয়টা মোটেও তা নয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নির্ধারিত নিয়মানুসারে স্বর্ণপদকে ১ গ্রাম সোনা রাখতেই হয়। এই নিয়মটা কঠোরভাবে মানা হচ্ছে সেই ১৯১২ সাল থেকেই।

সেই পদকটা দেখতে কেমন, তা নিয়েও হয়তো কৌতুহল জাগতে পারে আপনার মনে? এক পাশে থাকে গ্রিকদের বিজয়ের দেবী নাইকির ছবি, সঙ্গে থাকবে ১৮৯৬ সালে অলিম্পিকের প্রথম ভেন্যু ঐতিহাসিক প্যানাথেনাইক স্টেডিয়ামের ছবিও।

অন্য পাশে থাকবে অলিম্পিকের পাঁচ বৃত্তের আইকনিক সে লোগো। প্রতিবার এ আদলে গড়া পদকই শোভা পায় বিজয়ীদের গলায়। তবে প্রতিবার শুধু বদলে যায় পদকের গায়ে খোদাই করা অলিম্পিকের আয়োজক শহরের নাম।

এবারের পদক বেশ কিছু ক্ষেত্রে আর সববারের চেয়ে ভিন্ন। এবারের পদকগুলো বানানো হয়েছে ফেলে দেওয়া বৈদ্যুতিক জিনিসপত্র দিয়ে। বৈদ্যুতিক বর্জ্য পদার্থ গলিয়ে তা থেকে ক্ষতিকর উপাদানগুলো ফেলে দেয়া হয়েছে। বাকিটুকু দিয়েই তৈরি হয়েছে টোকিও অলিম্পিকের পদক। এর পেছনে মূলত কাজ করছে আরও একটা উদ্দেশ্য। দেশের নাগরিকদেরকে তাদের বৈদ্যুতিক বর্জ্য নিজ উদ্যোগে সরকারের হাতে তুলে দিতে উদ্বুদ্ধ করতেই আয়োজকদের এই প্রয়াস।

পদক নির্মাতারা স্থা্নীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই পদকের চকচকে রঙটা ম্লান হবে না কখনোই। আর এ বিষয়টি প্রতিযোগির অম্লান দক্ষতারই একটা নির্দেশক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা