খেলা

ইসরায়েল সফরকে না বললো মেসিরা

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। এই ম্যাচ খেলার ব্যাপারে শুরুতে ইতিবাচক ছিল বার্সাও। জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন করেছে লিওনেল মেসির দল।

বার্সেলোনার পক্ষ থেকে বেইতার জেরুজালেমকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচ খেলতে তারা ইসরায়েল সফর করবে না। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দিল মেসির ক্লাব। কোপা আমেরিকা জয়ী এই মহাতারকার এই ম্যাচটি খেলা লাগছে না।

নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও অমানবিক অত্যাচার বন্ধ রাখেনি ইসরায়েল। এমন সময় ইসরায়েল সফরে গিয়ে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সার। এরপর বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা।

সম্প্রতি বার্সার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনও ম্যাচ খেলতে চায় না। বেইতার জেরুজালেম ক্লাবের মালিক মোশে হগেগ বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ম্যাচটি আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলো। কিন্তু বার্সার পক্ষে থেকে সেটা না করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা