খেলা

ঊরুতে কোপা আমেরিকার ট্রফি!

স্পোর্টস ডেস্ক: র্দীঘ ২৮ বছর। অবশেষে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। যদি এর আগেও ১৪বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে তারা। কিন্তু কোনোটাই কি এবারেরটার মতো স্পেশাল? অন্তত ডি মারিয়ার কাছে তো হওয়ার প্রশ্নই নেই। এমনিতেই দেশের মানুষের ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তারা।

সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ট্রফি। তার ওপর কি না ফাইনালের একমাত্র গোলটি এসেছে তার পা থেকে। এমন শিরোপার কথা তো ভুলে যাওয়া সম্ভবও না। ডি মারিয়াও যে তেমনটি চাইছেন না, তারই যেন প্রমাণ মিলল।

নিজের ঊরুতে কোপা আমেরিকার ট্রফির বড় এক ট্যাটু আঁকিয়ে ফেলেছেন এই মিডল্ডিার। আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন ওই ছবি। তাতে কোপা আমেরিকার শিরোপা যে কতটা স্পেশাল ডি মারিয়ার কাছে, সেটিই যেন স্পষ্ট হলো।

কোপার ফাইনালে তার গোলে জয় পায় আর্জেন্টিনা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা