খেলা

বিদায় বললেন রোবেন

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়ান রোবেন। প্রায় ২১ বছরের পেশাদার ক্যারিয়ার তার। দেশের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন তিনি। ৩৭ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন বায়ার্ন মিউনিখ ও চেলসির সাবেক এই তারকা।

২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। তখন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন রোবেন।

এরপর ২০১৯ সালে সিদ্ধান্ত নেন বায়ার্ন মিউনিখে নিজের দশ বছরের ক্যারিয়ারের ইতি টানার। এরপর তিনি পাড়ি জমান শৈশবের ক্লাব এফ সি গ্রোনিঙ্গেনে। তবে এবার পাকাপাকিভাবে নিজেকে পেশাদার ক্যারিয়ার থেকে সরিয়ে নিলেন রোবেন।

নিজের গতি ও ফুটবল পায়ে দারুণ দক্ষতার জন্য বেশ খ্যাতি ছিল তার। তবে সবকিছুকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রোবেন।

২০০২ সালে গ্রোনিঙ্গেনের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে অভিষেক হয় রোবেনের। এরপর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুইটি চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা জেতেন ক্লাবটিতে। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে যোগ দেন বায়ার্ন মিউনিখে।

তিনি বলেন, ‘প্রিয় ফুটবল বন্ধুরা, আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুব কঠিন পছন্দ ছিল। আমি সবাইকে তাদের হৃদয় দিয়ে দেওয়া সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা